সিলেট এমসি কলেজ

কবিতার আড্ডা

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:৩৫
শরতের সকাল বেলার আলোতে সিলেট এমসি কলেজের সবুজ প্রকৃতিতে সবসময় পাখি, প্রজাপতির রঙিন পাখনা, মৌমাছির গুণগুণানি, বৃক্ষ-লতা-গুল্ম, ফুলে-ফলে, পত্র-পল্লব¬ সারি সারি গাছের শাখে-শাখে, ঘাসে ঘাসে, অরণ্যে-পর্বতে নবযৌবনের বান ডাকে। সকালের ঘুম ভাঙানি দক্ষিণা সমীরণে কেটেছে শরতে জরাগ্রস্ততা। জেগেছে আশ্চর্য শিহরণ। আর প্রকৃতিতে শিউলি কাশবন গুচ্ছ আন্দোলিত হয়েছে নবজীবনের স্পন্দনে। সিলেট এমসি কলেজে জাতীয় কবিতা পরিষদ যার কাজ সাহিত্য আড্ডা। কলেজের প্রাণজুড়ানো পুকুর পারের সবুজ মাঠে কবিতার উদ্দীপনায় এক সাহিত্য ও আড্ডার আয়োজন করা হলো। কবিতা পরিষদের নুরুল আমিনের সভাপতিত্বে ও তুষার আহমদরে পরিচালনায় সকলেই নিজের পছনন্দের কবিকে নিয়ে কবিতা পাঠ করলেন। এসময় আড্ডার আসরে যারা প্রাবন্ত করে রাখেন তারা হলেন সুজন তালুকদার, সুলেমান কবির, কামরুজ্জামান, সৃজন দও প্রমুখ। কবিতার জীবন মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করা। নতুনের জয়গান করা তারুণ্যের সেতু বন্ধন খোঁজা। আডডা চলবে হয়তো কলেজ জীবনের মতো আড্ডা আর হবে না? তবে মানবতার আড্ডা হবে। সাহিত্য আডডার জয়ও হবে।