গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৯:৪৭
অসামান্য কোনো কীর্তি গড়ে রেকর্ড বুকে নাম লেখাতে কার না ভালো লাগে। কিন্তু গিনেজের পাতায় যত ধরনের রেকর্ডের ঠাঁই হয়েছে তার মাঝে কিছু কিছ রেকর্ড এতটাই অদ্ভুতুরে আর বিচিত্র যে সেগুলো পড়ার কিংবা জানার পরেও মনে খানিকটা খটকা লাগে। এই যেমন ধরুন আমেরিকার অধিবাসী ক্রিস্টিয়ান কেনিজেলস এর রেকর্ডটির কথা। মাত্র ৮ ঘণ্টায় ১১৮টি কুকুরকে গোসল করিয়ে নির্ধারিত সময়ে সবচেয়ে বেশি কুকুর গোসল করানোর রেকর্ড গড়েন কেনিজেলস। আর তার এই রেকর্ড গড়া কুকুর গোসলের কর্মটি সম্পাদিত হয় আমেরিকার আরাকানসাস অঙ্গরাজ্যের জোনসবরোতে।