এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাবার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ায়—
মাতাল :এই যে ভাই, নিচে ওটা কি?
পথচারী :ক্যান চাঁদ।
মাতাল :কি? আমি এত উপরে? কীভাবে উঠলাম?
রোগী :ডাক্তার সাহেব আমাকে বাঁচান, গলায় বড় একটা মাছের কাঁটা আটকেছে।
ডাক্তার :হুঁ কাঁটা তো অনেক বড়। এই নিন ওষুধটা প্রতিদন সকাল বিকাল দুফোঁটা করে চোখে লাগাবেন?
রোগী :অ্যাঁ! সমস্যা আমার গলায় আর ওষুধ দিচ্ছেন চোখের?
ডাক্তার :জ্বি, এত বড় কাঁটা যে না দেখে খায় তার চোখের চিকিত্সা আগে করা প্রয়োজন।
বাড়িওয়ালা :খোকা তোমার আব্বু আছেন?
খোকা :জ্বি না?
বাড়িওয়ালা :কখন আসবেন?
খোকা :আপনি চলে গেলেই উনি খাটের নিচ থেকে বেরিয়ে আসবেন।
সিনেমা হলে দর্শকদের মধ্যে স্বামী-স্ত্রী এত কথা বলছিলেন যে, এক দর্শক বিরক্ত হয়ে বললেন, ‘ভাই সাহেব, এত কথা বলছেন যে আমি কিছুই শুনতে পাচ্ছি না?
ভদ্রলোকের উত্তর :আশ্চর্য, স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?
