নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছর করে প্রত্যেককে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর সোমবার এই রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে চন্ডীগড়ের রায়েত আলী, সুলতান মিয়া, জহর আলী, আজিজুল এবং সাহাব উদ্দিন। এর মধ্যে সাহাব উদ্দিন মামলা চলাকালে মারা যায়। এছাড়া রায়েত আলী পলাতক।
