বিএসএমএমইউকে জনতা ব্যাংকের মিনিবাস প্রদান

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:৩৫
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের পক্ষ থেকে একটি মিনিবাস প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. প্রাণ গোপাল দত্তের কাছে গতকাল সোমবার এই বাসটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ডা. মোহাম্মদ শহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক মো. সায়েদুর রহমান, জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি এস এম আমিনুর রহমান প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি