থাকছে সালাহউদ্দিন কাদের চৌধুরীর এমপি পদ

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পেলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপদ সহসায় বাতিল হচ্ছে না। এজন্য আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ সাংবাদিকের জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কারও সংসদ সদস্যপদ থাকার সুযোগ নেই। কিন্তু এ জন্য আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবু হাফিজ আরো বলেন, আপিল বিভাগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় বহাল থাকলে তার সংসদ সদস্যপদ থাকবে না। এই হিসাবে নবম জাতীয় সংসদের মেয়াদ থাকতে সালাহউদ্দিন কাদের চৌধুরী সদস্যপদ হারাবেন কি না, তা নিশ্চিত না। কারণ বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।