রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে মাইক্রোসফট একটি ইনোভেশন সেন্টার স্থাপন করবে। সম্প্রতি আইসিটি মন্ত্রণালয় ও মাইক্রোসফটের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইসিটি মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ ও মাইক্রোসফটের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসানায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়াও চুক্তি অনুযায়ী মাইক্রোসফট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা, ড্রিম স্পার্ক, বিজ স্পার্কের মাধ্যমে আইটি সেক্টরে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে। মাইক্রোসফট আইটি একাডেমি স্থাপন ও হাইটেক পার্ক এবং সফটওয়্যার পার্কে আইটি অবকাঠামো সৃষ্টি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান এবং মাইক্রোফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জেমি হার্পার।
