চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:১৫
তিন বছরের শিশু আতিকুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সায় প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করা শিশুটির স্কুল শিক্ষক বাবার পক্ষে সম্ভব নয়। তিনি তার ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ আমজাদ হোসেন, হিসাব নং-০০২১৬৮৬৪৫, জনতা ব্যাংক, উত্তরা শাখা। মোবাইল-০১৭২১২৮৮০১৭। জোবেদা খাতুন জুলি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রী জোবেদা খাতুন জুলি (১৫) বেশ কিছুদিন আগে রিউমেটিক ফিভারে আক্রান্ত হলে এক পর্যায়ে তার প্রায় সারা শরীর অবশ হয়ে যায়। তাকে আরোগ্য করতে অন্তত ২ লাখ টাকার প্রয়োজন। জুলির পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: এমই খান, সঞ্চয়ী হিসাব নং-১২৭৬০, উত্তরা ব্যাংক লিমিটেড, রমনা শাখা, ঢাকা-১০০০। বিকাশ মোবাইল নং-০১৭৭৬৭০৪২৫৮।