লেখা ইকবাল খন্দকার আঁকা রবিউল ইসলাম সুমন
—ভেজাল পণ্যে বাজার সয়লাব। কী করি?
—যেহেতু বাজার সয়লাব, অতএব এখন থেইকা সদাই কিনার জন্য বাজারে যাইয়েন না। মোড়ের টং দোকান থেইকা কিন্নেন।
০০০০০০০০০০০০০
—বায়ান্নটা পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিছে। শুনছেন?
—আমরা কি তাইলে তিপ্পান্ন নম্বর পণ্য থেকে খাওয়া শুরু করমু?
০০০০০০০০০০০০০
—ভেজালের এই জামানায় খামুটা কী?
—বাতাস খাইতে পারেন। তবে খাওয়ার আগে ফুটায়া নিয়েন।
০০০০০০০০০০
—ভেজাল খাইলেই পেটে দুর্যোগ। কী যে মসিবত!
—কী আর করবেন! ভ্রাম্যমাণ টয়লেটের সঙ্গেই থাকুন।
০০০০০০০০০০০
—আপনের মতে ভেজালের সর্বোচ্চ শাস্তি কী হওয়া উচিত?
—এমন একটা শাস্তি হওয়া উচিত, যে শাস্তিতে কোনো ভেজাল থাকবে না।
০০০০০০০০০০
—না, বলছিলাম কী, খাওয়ার কোনো জিনিসই কি ভেজালমুক্ত নাই?
—আছে। মাইর। খাইবেন?
