মালয়েশিয়ার কলেজ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিশ্ব জুড়ে সমাদৃত। মালয়েশিয়ার অনেক কলেজ/বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রেডিট ট্র্যান্সফারের পদ্ধতি চালু আছে। দেশটিতে পড়ালেখার পাশাপাশি কাজও করা যায়। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়তে যায়। এসএসসি উত্তীর্ণ হলেই ভিসা নিয়ে মালয়েশিয়া লেখাপড়া করতে যাওয়া যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ তুলনামূলকভাবে একটু বেশি, সরকারি বিশ্ববিদ্যালয়ে যা কিছুটা কম। বেসরকারিতে খরচ সেমিস্টারপ্রতি ৩ হাজার থেকে সাড়ে ৬ হাজার রিঙ্গিত। সরকারিতে এর পরিমাণ আড়াই হাজার থেকে ৩ হাজারের মধ্যেই হয়ে থাকে। মাসে ৫০০ রিঙ্গিতে থাকা খাওয়াও হয়ে যায়। মালয়েশিয়ায় যাওয়ার জন্য সঠিক ও নির্ভুলভাবে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে ভিসা পেতে হয়। এসব বিষয়ে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ভুল করে বসে এবং সুযোগ নষ্ট করে। এসব বিষয়ে সহায়তা করতে পারে কলেজের নির্ধারিত এজেন্টরা। তানজিম এডুকেশন এমন একটি এজেন্ট প্রতিষ্ঠান, যারা মালয়েশিয়ায় ভর্তি ও ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। যোগাযোগ :৯৩৩৮৬৩১, ০১৬৮২২৬৬৬৩০।
