মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫৮
ডা. মোহাম্মদ আলী নেত্রকোনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে পূর্বধলা সদরে কোরানখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাহানারা বেগম রাজধানীর ডেমরা থানার পশ্চিম সারুলিয়ার অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টার আলহাজ্ব এএইচএম আব্দুল হাইয়ের স্ত্রী জাহানারা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা করিম জুট মিলস্ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অধ্যাপক নূরুল ইসলাম চৌধুরী সাবেক মন্ত্রী ও বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নূরুল ইসলাম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে মরহুমের নিজ বাড়ি চট্টগ্রামের পটিয়ার গোবিন্দারখীলে মিলাদ, খতমে কোরআন ও কাঙালিভোজসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচি গ্রহণ করেছে। আমান আলি খান মজলিস বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার সাবেক কর্মকর্তা আমান আলি খান মজলিসের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের সকল সহকর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে দোয়া কামনা করা হয়েছে।