চাকরি ছাড়ার পর তারকা!

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:১৭
চাকরি হারালে মানুষ হতাশ হয়ে পড়ে। অনেকে আর একটা চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আবার অনেকে আত্মহত্যাও করে। কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন এক মার্কিন নাগরিক। চাকরি ছেড়ে নেচেই তারকা বনে গেছেন। তাইওয়ানের নিউজ অ্যানিমেশন কোম্পানিতে চাকরি করতেন মেরিনা শিফরিন। কিন্তু তিনি তার কাজ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারছিলেন না। অবশেষে তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। আর চাকরি ছাড়ার পর তিনি নাচতে নাচতে অফিস থেকে বের হয়ে আসেন। আর একটি ভিডিও চিত্র তার অফিসের সহকর্মীরা ইন্টারনেটে ছেড়ে দেন। আর এতেই বাজিমাত্ করেন শিফরিন। তার এই ভিডিওটি এ পর্যন্ত ছয় লাখ লোক দেখেন এবং মোটামুটি তারকা খ্যাতি লাভ করেন! -ইউপিআই