মাহবুব নাহিদ
চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল। বিসিএস নিয়ে কিছু জমকালো ফেসবুক স্ট্যাটাস সংকলন করে নিম্নে তুলে ধরা হলো—
v আগামীকাল বিসিএস পরীক্ষা তাই ভাবছি আজ বিকালেই পড়া শুরু করব।
v কাল নাকি বিসিএস পরীক্ষা, তা তো আমি জানিই না, আমি তো ঘুমে থাকি।
v প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই মূল কথা নয়, অংশগ্রহণ করাই আসল।
v পরীক্ষার প্রশ্নগুলো খুবই সহজ ছিল, শুধু উত্তরগুলোই কঠিন ছিল।
v সবাই যদি ক্যাডার হয়ে যায়, দেশে তো আর ভদ্রলোক থাকবে না, তাই ছেড়ে দিলাম বিসিএস।
v আমি তো ক্যাডার না, ক্যাডার লইয়াই থাইকো।
v গার্লফ্রেন্ডকে চাপে রাখার ভালো একটা চান্স পাইছি, ফোন দিলেই বলি, ‘পরে ফোন দিও, পড়তেছি, কাল বিসিএস পরীক্ষা না!’
v ফেসবুকের মতোই একটা বিসিএস বুক থাকলে ভালো হতো।
v মা চায় ক্যাডার হই, বাবা চায় ক্যাডার হই, গার্লফ্রেন্ডও চায় ক্যাডার হই, তাই আমি হাতে বন্দুক তুলে নিলাম।
v এত বড় ক্যাডার হবো আর কার্পণ্য করব তা কি হয়? দুইশটাই দাগাইয়া দিছি।
ঢাকা।
