আগামী ৫ অক্টোবর দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবস পালিত হবে। সারা দেশে প্রায় ২ কোটি ১০ লাখেরও অধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির মধ্যদিয়ে ‘জন্মের পর পূর্ণ ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর বার্তাও সকলের কাছে পৌঁছে দেয়া হবে। বুধবার সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ক্যাম্পেইন দিবসে একটি শিশুও ক্যাপসুল খাওয়া থেকে যেন বাদ না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা তরল ওষুধ চিপে খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
