ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন আজাদ হত্যা মামলায় আরো একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার জব্দ তালিকার সাক্ষী নূরুল আমিন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। তাকে জেরা করেন আসামির আইনজীবীরা। এ নিয়ে মামলাটিতে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ২৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্যর দিন ধার্য করা হয়।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হাতে খুন হন ড. হুমায়ূন আজাদ।
