রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৪ সালের নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব স্পিরিচুয়াল ইউনিটি (আইএএসইউ) এবং কো-অপারেশন অব দ্য পিপলস্ অব দ্য ওয়ার্ল্ড। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে শান্তিপূর্ণ পদক্ষেপ নেয়ার জন্য তাকে এই পুরস্কার দেয়া উচিত বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠন দুটি।
সংগঠন দুটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে পুতিন বেশি দাবি রাখেন। কারণ তিনি লিবিয়ায়ও শান্তিপূর্ণ পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলেন। আর সিরিয়ায় যুক্তরাষ্ট্র হামলা করতে চাইলেও পুতিনের কূটনৈতিক তত্পরতার জন্য পারেনি। রাশিয়ার পার্লামেন্টের সদস্য এবং সংগীত শিল্পী লসিফ কবজন বলেন, আমাদের প্রেসিডেন্ট শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন দেশে রক্তপাত বন্ধে পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে সিরিয়ার ক্ষেত্রে।
