বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের অশুভ তত্পরতায় গণতন্ত্র ও আইনের শাসন মহাসংকটে পড়েছে। দুর্নীতি ও দু:শাসনের ফলে এই সরকারের পায়ের তলায় মাটি নেই। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে নিশ্চিত ভরাডুবি হবে জেনেই তারা এটি পুনর্বহাল করছে না। গতকাল বুধবার বিকালে কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর মাঠে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক, আব্বাস উদ্দিন মাষ্টার, ড. খন্দকার মারুফ হোসেন, মোখলেছুর রহমান, শহীদ উল্লাহ সরকার, ডা. কাইয়ুম, অদুদ মুন্সী, মনির হোসেন, আকিল মাহমুদ প্রমুখ।
