এক হালি রম্য

আপডেট : ১৮ মে ২০১৯, ২০:৩১

 

জেলী আক্তার

 

মিয়া বনাম চৌধুরী

প্রথম বান্ধবী :তোর বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড ধনী রে!

দ্বিতীয় বান্ধবী :কেন?

প্রথম বান্ধবী :দেখ তোর বয়ফ্রেন্ডের নামের শেষে মিয়া আর আমার বয়ফ্রেন্ডের নামের শেষে চৌধুরী। ব্যাপারটা বোঝা কত সহজ তাই না!!

 

তেল বৃত্তান্ত

স্ত্রী :ওগো শুনছ, তেল নেই। অফিস থেকে ফেরার পথে তেল নিয়ে এসো।

স্বামী :মার্কেট যাওয়ার সময় আমাকে যত তেল মেরে কথা বলো, সেটা একটু সীমিত করলেই তো হয়।

 

আবেগী

প্রথম বন্ধু :তুই কথায় কথায় কাঁদিস কেন?

দ্বিতীয়বন্ধু :আবেগ বেশি রে।

প্রথমবন্ধু :তুই অন্যের বিষয়ে নাক গলাস কেন?

দ্বিতীয় বন্ধু :আবেগ বেশি রে।

প্রথম বন্ধু :তোর খাওয়ার এত রুচি কেন?

দ্বিতীয় বন্ধু :তুই জানিস না আমার আবেগ বেশি।

 

অদ্ভুত ইচ্ছা

প্রথম বন্ধু :তোর একটা ইচ্ছার নাম বল?

দ্বিতীয় বন্ধু :আমার বউ মানে তোর ভাবির যেন হাত ভাঙে।

প্রথম বন্ধু :মানে! কী বলিস এসব?

দ্বিতীয় বন্ধু :কিছু মনে করিস না অনেক দিনের শখ একটা পোস্ট দিব—এসএমএস করেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে! চিঠির যুগ থাকলে চিঠির কথা বলতাম।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ।