র্যাবের অপারেশন দল অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মোঃ শামীম মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার কয়লার বিয়ার গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার তাকে কানসাট বাজার থেকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার র্যাব-৫ রাজশাহীর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আটক শামীমকে সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় র্যাব কর্মকর্তারা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামীম নিজেকে পেশাদার অস্ত্রের ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, ২৪ রাউন্ড তাজা গুলি ও ৮টি ম্যাগাজিন।
র্যাব কর্মকর্তারা জানান, সিপিসি-১ রেলওয়ে কলোনী ক্যাম্পে র্যাবের একটি অপারেশন দল ক্রেতা সেজে শামীম মিয়াকে উল্লেখিত অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার করে।
