আইসিটি সলিউশন কনসালট্যান্ট প্যানাসিয়া সিস্টেম বাজারে ক্লাউডভিত্তিক বেশকিছু বিজনেস প্রসেস অটোমেশন সফটওয়্যার নিয়ে এসেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই পণ্যগুলির উদ্বোধন করা হয়। তাদের নিয়ে আসা এই এই সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন স্যুটগুলো ব্যবসায়িক প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে বলে জানিয়েছে প্যানাসিয়া। এইচআর, ইনভেন্টরি, সিআরএম, প্রকিউরমেন্ট ও অ্যাকাউন্টিংয়ের এই সফটওয়্যারগুলো সংশ্লিষ্ট কাজগুলোকে সহজ করবে। পণ্যগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানাসিয়া সিস্টেমের সিইও রেদওয়ানুল আনসারী এবং আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে প্যানাসিয়া সিইও বলেন, ‘ব্যবসার প্রাথমিক ও মাঝারি জটিলতাগুলো নিরসনে এই সফটওয়্যারগুলো কাজ করবে। এতে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।’
