জুলিয়ান মোর। হলিউডের বিখ্যাত এই অভিনেত্রীর বয়সটা বাড়লেও তাঁর ফ্যাশন সচেতনতা এখনো চমকে দেওয়ার মতো। এবার ‘কান চলচ্চিত্র উত্সব’-এর লাল গালিচায় তিনি একটি সবুজ গাউন পরে আসেন। গলায় ছিল পাতলা হিরের নেকলেস ও কানে হিরের দুল। সাদামাটা লুকে লাল গালিচায় পা রাখতেই গণমাধ্যমের ক্যামেরা সব তাঁর দিকে। এবারের আসরে এখন পর্যন্ত লুকের জন্য প্রশংসিত তিনি।
