চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিয়েছেন। এই প্রথম কোন বিদেশি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। - খবর বিবিসি ও সিনহুয়ার
শি তার ভাষণে বলেন, চীন ইন্দোনেশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর শান্তি ও স্থিতিশীল রক্ষায় কাজ করতে আগ্রহী। এ সময় তিনি চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্থল ও সমুদ্র সীমান্ত নিয়ে বিদ্যমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। গত বুধবার চীনের রাষ্ট্রপতি দু’দিনের সফরে ইন্দোনেশিয়ায় আসেন।
