নেত্রকোনায় জাপার সম্মেলন

ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় সাধারণ সম্পাদকের পদের ফল ঘোষণা হয়নি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩১
জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবার প্রায় ১ সপ্তাহ হয়ে গেলেও শুধু সভাপতি ছাড়া গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের নাম ঘোষণা করা হয়নি। গত শনিবার এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ প্রার্থী। জেলায় দলের ৭৪১ জন কাউন্সিলর থাকলেও এ পদের জন্য ভোট কাস্ট হয় ১০১০টি। ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হলে ফলাফল ঘোষণা ছাড়াই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় চলে যেতে বাধ্য হন। জেলা জাতীয় পার্টির সদ্য ঘোষিত সভাপতি ফকির আশরাফ বলেন, সাধারণ সম্পাদক প্রার্থীদের নির্বাচনে ভোট গ্রহণে ত্রুটি থাকায় ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। পরবর্তীতে যে কোন সময় সম্পাদক ও অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।