অহেদপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিজিবি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩১
জেলার শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে রইস উদ্দীন (২২) নামে এক বাংলাদেশি যুবকের লাশ গতকাল বৃহস্পতিবার ফেরত দিয়েছে বিএসএফ। নিহত রইস উদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জানান, রইস উদ্দীন গত সোমবার মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। গত মঙ্গলবার মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের জওয়ানরা রইস উদ্দীনের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করে। বিষয়টি বিজিবি জানতে পেরে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিলে গতকাল অহেদপুর সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেয়া হয়।