বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের চৌকস পেশাদারিত্বের ফলে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ফ্লাই দুবাই-৫৮৪ এয়ার লাইন্সের একটি বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুতির প্রাক্কালে কর্তব্যরত মোবাইল সহকারী সার্জেন্ট রাসেল শাহ বিমানের চাকায় অসদৃশ বস্তু দেখতে পায় এবং ঘটনাটি কর্তব্যরত মোবাইল অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট আফতাবুজ্জামানকে অবহিত করেন। ঐ কর্মকর্তা তাত্ক্ষণিকভাবে ঘটনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করেন। উক্ত তথ্যের ভিত্তিতে বিমানটিকে উড্ডয়ন হতে বিরত রাখার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে অনুসন্ধান করে বিমানটির একটি চাকা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। ফলে বিমানটি নিশ্চিত দুর্ঘটনাসহ জানমালের ব্যাপক ক্ষতি হতে রক্ষা পায়। -আইএসপিআর
