মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইনটিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম বুধবার উদ্বোধন হয়েছে। এমআইএসটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক। প্রধান অতিথি তার বক্তব্যে এমআইএসটির মতো গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লাইব্রেরি সিস্টেমের গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল আবুল হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার এয়ার কমডোর (অব:) ইশফাক ইলাহি চৌধুরী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান, এমআইএসটির শিক্ষক ও শিক্ষার্থিগণ উপস্থিত ছিলেন।-আইএসপিআর
