টরন্টোতে চলছে সেহেরি পার্টিও

আপডেট : ১৮ মে ২০১৯, ২০:৩৯

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে রোজার নানা ধরণের আয়োজন, উৎসব। মসজিদে, বিভিন্ন রেস্টুরেন্টে, বাসা-বাড়িতে চলছে রমজানের ইফতারি পার্টি। এছাড়াও বিভিন্ন সংগঠন, সমিতি, সংস্থাও পিছিয়ে নেই। ইফতার পার্টির পাশাপাশি এখন কেউ কেউ সেহেরি পার্টিও দিচ্ছেন। আজ মধ্য রাতে ড্যানফোর্থস্থ বাঙালি পাড়ায় চিলি চয়েসে আয়োজন করা হয় এক সেহেরি পার্টি।

বিশিষ্ট ব্যাবসায়ী রবিন ইসলামের আয়োজিত এই আনন্দঘন পার্টিতে শহরের সাংবাদিক, লেখক, ব্যারিষ্টার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার শীর্ষ স্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে চলছে ঈদের নানান আয়োজন। রমজান মাসে প্রথমেই যথারীতি প্রতিবারের মতো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: দাদা ভাই-এর ২৮ তম মৃত্যুবার্ষিকীতে শিবচরে ইফতার মাহফিল

অপরদিকে টরন্টো মেয়র জন টরি সিটি হলে মাগরিবের আজান এবং ইফতরির ব্যবস্থা করেন।

ইত্তেফাক/নুহু