বরগুনা-২ উপ-নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৫
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন নির্বাচিত হয়েছেন। বেসরকারি সূত্রে এ খবর পাওয়া গেছে। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী গোলাম সরোয়ার হিরু পেয়েছেন ৫৮ হাজার ৪ ভোট। তবে রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, বেসরকারি ফলাফল জানাতে আরো সময় লাগবে। প্রধান বিরোধী দল বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি।