সালাহউদ্দিন কাদেরের রায় বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৬
সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে কেন্দ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে মহানগর বিএনপি’র কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ নাসিমন ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয়। বেলা ১টায় শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হওয়ার পর নাসিমন ভবনের সামনে নূর আহমেদ সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় সমাবেশে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। এসময় রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রত্যাখ্যান করে বিকালেও একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে উত্তর জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর এম ডি কামাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। নগর বিএনপি’র কার্যালয় নাসিমন ভবনে কেন্দ ঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম। খুলনা অফিস জানায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি সুবিচার পাননি অভিযোগ করে খুলনা বিএনপির নেতারা বলেছেন, রায় ঘোষণার আগেই ইন্টারনেটে কপি ছড়িয়ে পড়া নজিরবিহীন। এ ঘটনা প্রমাণ করে এটি সরকারের সাজানো-পাতানো রায় এবং আইন মন্ত্রণালয় অথবা তথ্য মন্ত্রণালয় থেকে এ রায় ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। বরিশাল অফিস জানায়, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে মহানগর বিএনপি। বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি। রংপুর প্রতিনিধি জানান, রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূল ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংসে সরকারের অপচেষ্টার প্রতিবাদে কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রংপুরে বিক্ষোভ এবং সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল বিকেলে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। রাজশাহী অফিস জানায়, কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলটি নগরীর ভুবনমোহন পার্ক থেকে বের হয়ে সাহেব বাজার প্রদক্ষিণ করে। পরে ভুবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ