সংবিধান রাখতে হলে গণতন্ত্র বিসর্জন দিতে হবে :ফিরোজ রশীদ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৭
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের মুখপাত্র ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেছেন, যারা সংবিধানের দোহাই দিয়ে একক নির্বাচন করতে চান তাদের মনে রাখা উচিত দেশ ও জনগণের স্বার্থেই সংবিধান রচনা করা হয়। কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে তা ব্যবহার করা ঠিক নয়। জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তনযোগ্য। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে, আর আওয়ামী লীগ বলছে—সংবিধান থেকে এক চুলও তারা নড়বে না। এ পরিস্থিতিতে সংবিধান বহাল রাখতে হলে গণতন্ত্র বিসর্জন দিতে হবে। গতকাল বৃহস্পতিবার বংশাল থানা জাপার উদ্যোগে স্থানীয় সুরিটোলা স্কুল মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপার কেন্দ ীয় সদস্য ও বংশাল থানা সভাপতি হাজী মো. ফারুক কর্মীসভায় সভাপতিত্ব করেন।