নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত ৪২ হাজার শিক্ষকের মধ্যে নিয়োগে বাদপড়া প্রায় ২৬ হাজার শিক্ষককে পাঁচ অক্টোবরের মধ্যে নিয়োগ না দিলে ছয় অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্যানেলভুক্ত শিক্ষক ঐক্যজোট।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব মো. নাজমুল হোসেন। এসময় সংগঠনের সাবেক সভাপতি তাহেদুল ইসলাম লিটু, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নাজমুল হোসেন বলেন, দীর্ঘদিন আন্দোলন করেও আমাদের নিয়োগের বিষয়ে সুষ্ঠু কোন সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে আমরা এ কর্মসূচি দিয়েছি।
