যশোরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৮
জেলায় আনোয়ারা (৪৫) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার যশোর শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা খোলাডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, গত বুধবার রাতের কোন এক সময় আনোয়ারাকে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের স্বামী আনোয়ার হোসেনকে আটকের পর হত্যা রহস্য উদ্ঘাটন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।