গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘ঝুঁকিভাতা ৩০ ভাগের দাবিতে সারাদেশে কারারক্ষীদের কর্মবিরতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। এক প্রতিবাদ লিপিতে দাবি করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কোন কারারক্ষী ঝুঁকিভাতা ও রেশন বাড়ানোর দাবিতে কোন কর্মবিরতি বা বিক্ষোভ পালন করেননি। কারারক্ষীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে তাদের নির্ধারিত ডিউটি পালন করেছেন। কারারক্ষীরা তাদের বেতন, বোনাস ও রেশন উত্তোলন করেছেন।
