ভারতীয় কাশ্মীরে পাক অস্ত্রধারী-ভারতীয় সেনা তুমুল লড়াই চলছে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৪৯
ভারতীয় কাশ্মীরে একদল পাকিস্তানি অস্ত্রধারী অনুপ্রবেশ করে ভারতের সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে দিল্লি। ভারতের সিনিয়র সেনা কর্মকর্তা গুরমিত সিং দাবি করেছেন, ৩০-৪০ জন পাকিস্তানি অস্ত্রধারী লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করে ভারতীয় সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে পাকিস্তান এই অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। গুরমিত সিং বলেন, এলওসি বরাবর ৩০-৪০ জন জঙ্গি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশকালীন তাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র গুলির লড়াই চলে। গত সপ্তাহে শুরু হওয়া লড়াই এখনও থামেনি। গতকাল তা তীব্র রূপ ধারণ করে। তবে ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ভারতীয় সেনাবাহিনীর দখলে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, ১০ থেকে ১২ জন পাকিস্তানি অস্ত্রধারী এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে। বন্দুকযুদ্ধে আহত হয়েছেন পাঁচ ভারতীয় জওয়ানও। বিবিসি।