মাদক কিনতে পুলিশকে এসএমএস!

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৫০
বাংলায় একটা প্রবাদ আছে, ভাগ্যের লিখন না যায় খন্ডন। এই প্রবাদটির সত্যতা প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের এক মাদকসেবী। মারিজুয়ানা পেতে তড়িঘড়ি করে এক বিক্রেতাকে এসএমএস পাঠালেন। তবে বিক্রেতার কাছে যায়নি, গেল পুলিশের কাছে! অত:পর লাল দালানের ভাত! যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পুলিশ জানিয়েছে, তারা নিকো-লাস ডিলার জুনিয়র নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে। সে পুলিশ অফিসারের কাছে মারিজুয়ানা কেনার জন্য ভুল করে এসএমএস পাঠিয়েছিল। লেফটেন্যান্ট এরিক ড্যানিয়েলসন জানান, তিনি নতুন একটি মোবাইল কিনেছেন। তাতে অল্প কয়েকটি নাম্বার ছিল। হঠাত্ করে একটি এসএমএস আসে। তাতে লেখা, এক পাউন্ডের চার ভাগের এক মারিজুয়ানা পাঠিয়ে দিতে। নাম্বারে ফোন করে যথাস্থানে যাই এবং তাকে গ্রেফতার করি। অত:পর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। -ইউপিআই