মানুষ, কুকুর, ইদুরসহ বিভিন্ন প্রাণী গোয়েন্দাগিরির কাজে ব্যবহূত হয়। কিন্তু ছোট্ট প্রাণী পিপীলিকাও এর বাইরে নয়। এই জীবটিও গোয়েন্দাগিরি করে! তবে এটা অন্য মনুষ্য সমাজে নয়। নিজেদের গোত্রের মধ্যেই এরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে।
সমপ্রতি এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, পিঁপড়া তাদের প্রতিবেশির ওপর গোয়েন্দাগিরি করে। যদি দেখে তাদের কোনো প্রতিবেশি বড় কোনো অবস্থানে বাস করে, তাহলে তারাও সেই অবস্থানে যাওয়ার চেষ্টা করে। তারা এজন্য প্রয়োজনীয় বিনিয়োগও করে। প্রত্যেকেই একটা উন্নতমানের বাড়িতে থাকতে চায়। কার বাসা কত আরামদায়ক ও উন্নত হয় সেই চেষ্টাটি তাদের সবার মধ্যেই থাকে! - টেলিগ্রাফ
