হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন। তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা পুনঃস্থাপন এবং আল্লাহ-রাসুলের অবমাননা ও ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ফেনী ছাগলনাইয়া উপজেলার হেফাজতে ইসলামের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ঈমান-আকীদাভিত্তিক ১৩ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে তৌহিদী জনতার দানাবাঁধা ক্ষোভ প্রশমনের সুযোগ এখনো সরকারের হাতে রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ছাগলনাইয়া উপজেলা সভাপতি আবু তাহের মজুমদার, সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান কাসেমী, মাওলানা শহিদুল্লাহ প্রমুখ।
