তেজগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৫৬
রাজধানীর নাখালপাড়া এলাকায় ওয়াসার পানির পাম্পের পাশে বুধবার রাতে ইসমাইল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের বাবার নাম ফজলুল হক। মিরপুর ১১, উত্তর বিশিল এলাকায় তার বাসা। নিহতের বাবা জানান, ইসমাইল মিরপুরের একটি ভাঙারি দোকানে কাজ করতো। বুধবার রাতে কে বা কারা পিটিয়ে গুরুতর আহত করে নাখালপাড়া পানির পাম্পের পাশে ফেলে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, বুধবার বিকালে ইসমাইলসহ কয়েকজন এলাকায় আসলে লোকজন তাকে চোর সন্দেহে পিটিয়ে আহত করে ফেলে রাখে। এ ব্যাপারে তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁওয়ে বৃদ্ধ নিহত : তেজগাঁও থানার সামনে বুধবার রাতে সিএনজি অটোরিকশার ধাক্কায় হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার দুর্গাপুর এলাকায় বলে জানা গেছে। টাঙ্গাইলের দুর্গাপুর থেকে হযরত আলী রাজধানীর তেজগাঁও পুলিশ স্টাফ কোয়াটারে তার মেয়ে আসমা খাতুনের বাসায় বেড়াতে আসেন।