হাতে থাকা ছোট একখানা তীর সদৃশ বস্তুকে গোলাকার একটি চাকতির নির্ভুল লক্ষ্যের দিকে ছুড়ে মারার মজার এক খেলা ডার্টস। আর ২০১২ সালের ২১ থেকে ২৩ জুন ডার্টস ডাবলস এ একটানা সবচেয়ে বেশি সময় নিজেদেরকে ব্যস্ত রাখার রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের কর্নওয়ালের সালটাস শহরের ছয় অধিবাসী। শহরের আর্মস পাবলিক হাউসে এই ছয় ব্যক্তি তাদের রেকর্ড গড়া ডার্টস ম্যারাথনের অংশ হিসেবে একটানা খেলা চালিয়ে যান ৪১ ঘণ্টা ১ মিনিট ৪১ সেকেন্ড। আর এই সময়ের মধ্যে তারা সবমিলিয়ে সম্পন্ন করেন ৪২৩টি গেম।
