চট্টগ্রামে লিফলেট ক্যাম্পেইন

চলো পায়ে হেঁটে স্কুলে যাই

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০২
নগরীতে যানজট কমিয়ে জনগণের চলাচল উপযোগী জনপদ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি সংস্থা বর্ণালী একটি অভিনব উদ্যোগ নিয়েছে। সংগঠনটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নগরীর সবচেয়ে যানজট বিপর্যস্ত এলাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় ও এজি চার্জ স্কুলের সামনে ‘প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই, হাঁটার উপযোগী পরিবেশ চাই’ শীর্ষক লিফলেট ক্যাম্পেইন পালন করে। বিশ্ব কারমুক্ত দিবস ২০১৩ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। লিফলেট ক্যাম্পেইনে ছিলেন সমাজকর্মী ও বর্ণালীর নির্বাহী পরিচালক সালাহউদ্দিন কবীর, সমন্বয়কারী খাইরুল বশর, জনউদ্যোগের সমন্বয়কারী শ্যামল মজুমদার, প্রোগ্রাম অফিসার জাকের হোসাইন, সোমা দত্ত প্রমুখ। এ সময় লিফলেট ক্যাম্পেইনের আয়োজকরা জনতার উদ্দেশ্যে বলেন, আসুন আমরা যানজট থেকে পরিত্রাণ পেতে, হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তুলি। পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হাঁটার পরিবেশ এবং পাবলিক পরিবহনের মানোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই।’