“পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এ শ্লে¬াগানকে প্রতিপাদ্য করে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশ ও মানব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে পীরগঞ্জ থানা চত্বরে ‘কমিউনিটি বেজড্ পুলিশিং প্রকল্পের সমাপনী কর্মশালা’ অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
