সম্প্রতি আর্টিকেল-১৯-এর সহযোগিতায় রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব হলরুমে “বলেশ্বর নদ ও দামোদর-ভারানী খাল দখলমুক্তকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, বিশেষ অতিথি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল ইসলাম ও পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহবুব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, এ্যাড. মাহমুদ হোসেন শুকুর, সাংবাদিক এ কে আজাদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদুল্লাহ লিটন, উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম পান্না, নারী নেত্রী মনিকা মন্ডল, সাহিদা বারেক, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক মুনান প্রমুখ। সভাটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদ আবু। মেলায় শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন, নাচ, গান, ছড়া/কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজন। বক্তারা অবিলম্বে দামোদর-ভারানী খাল দখলমুক্ত করে পুনঃখননের আহবান জানান। তথ্য অধিকার আইনের আওতায় পরিবেশ রক্ষা ও উন্নয়নকে সামনে রেখে এ ধরনের উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা রক্ষার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
