গত রবিবার সদর উপজেলার কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের জন্য মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্মকর্তা এস এম তৌফিকুজ্জামান বরাবর এক দাবিনামা পেশ করে। দাবির মধ্যে ছিল- সদর উপজেলার হিজুলী, খোকসা, আমঝুপি উত্তরপাড়া, আমঝুপি বালক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত্ প্রধান শিক্ষক নেই। এছাড়া আমঝুপি ইউনিয়নের বেলি গাড়ী পাড়া রেজিঃ বিদ্যালয়ের ভবন না থাকায় উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে । ফলে এর সুষ্ঠু সমাধান দাবি করা হয়। এসময়ে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্য সদস্যমন্ডলী উপস্থিত ছিলেন।
