পঞ্চগড়ে মা ও শিশু স্বাস্থ্য সভা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০৫
মা ও শিশুমৃত্যু রোধসহ মা ও শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের সামাজিক স্বাস্থ্য প্রকল্প এই সভার আয়োজন করে। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে সভায় আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজা, কর্মসূচি ব্যবস্থাপক গোলাম আযম নূর, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মশিউজ্জামান, স্টাফ নার্স রুনা লায়লা প্রমুখ বক্তৃতা করেন। সভায় পঞ্চগড় জেলার প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় জেলার বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার ১৮টি স্বাস্থ্য কেন্দ্রে মা ও শিশুদের প্রজনন স্বাস্থ্য, এইচআইভি/এইডস, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ, চক্ষু সেবা, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পুনর্বাসন সেবা, পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে সেবা প্রদান করছে।