তথ্যপ্রযুক্তি ডেস্ক
কিছুদিন পূর্বে সানডিস্ক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯-এ তাদের ১ টেরাবাইট মাইক্রো এসডি কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছিল। যা ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। একবার ভেবে দেখুন, ছোট একটি মাইক্রো এসডি কার্ডের মধ্যে কত ডাটা সংরক্ষণ করা যাবে।
কিন্তু স্টোরেজ ক্যাপাসিটির মতো এর দামও কিন্তু অনেক। তাই কম দামে কিনতে পারবেন বলে ভ্রান্তির মধ্যে থাকবেন না। সত্যি বলতে এই মনস্টার ক্যাপাসিটির মাইক্রো এসডি কার্ডটি কিনতে নতুন পিক্সেল ৩ এ থেকেও আপনাকে বেশি টাকা গুণতে হতে পারে। ১ টেরাবাইট সাইজের এই মাইক্রো এসডি কার্ডটি কিনতে দাম লাগবে ৪৪৯.৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২,২৪১ টাকা। বর্তমানে এসডি কার্ডটি সানডিস্কের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন ও আলাদা ইলেকট্রনিক্স স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে। কার্ডটি ১ টেরাবাইট স্টোরেজ প্রদান করার পাশাপাশি ১৬০ মেগাবাইট/সেকেন্ড রিড স্পিড এবং ৯০ মেগাবাইট/সেকেন্ড রাইট স্পিড সাপোর্ট করে। যা দ্রুতগতির ডাটা ট্রান্সফার এক্সপেরিয়েন্স করার জন্য যথেষ্ট।