কাপ্তাইয়ে ক্রেল প্রকল্প

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০৬
কাপ্তাইয়ে অবস্থিত বেসরকারি সংস্থা ক্রেল প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালা গত শনিবার কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্ণফুলী রেঞ্জের সভাপতি ও চিত্মরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমার সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এস এম নজরুল ইসলাম।