আমতলীতে মেরী স্টোপসের ত্রৈমাসিক সভা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০৭
বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা মেরী স্টোপস-এর নিরাপদ মাতৃত্ব অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভধারণ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আমতলী ইউটি এন্ড ডিসিহলে ফরমাল এন্ড ইনফরমাল লিডারদের ত্রৈমাসিক সভা দলনেতা মো.ওহাব মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মেরী স্টোপস-এর জেলা সমন্বয়কারী মো. আলাউদ্দিন হোসেন, বক্তব্য রাখেন মেরী স্টোপস-এর অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুল হাসান হিরন, প্রজেক্ট কো-অর্ডিনেটর আসমা আক্তার।