পাবনার সুজানগরের চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের লক্ষ্যে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াবের উদ্যোগে এবং চরজীবিকায়ন কর্মসূচির সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির।
