চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্র্যাকের কিশোর-কিশোরী মেলা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। “কৈশোর সুরক্ষায় হবো সচেতন” শীর্ষক মেলা শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয়। ব্র্যাকের শিক্ষা কর্মসূচির (এডিপি) উদ্যোগে দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ।
