বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য যশোরে বিদেশি দুই বন্ধুকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে গণজাগরণ মঞ্চের উদ্যোগে যুক্তরাষ্ট্রের অধিবাসী এলিন কনেট ও পল কনেটকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক প্রবীণ রাজনীতিক ও আইনজীবী কাজী আব্দুস শহীদ লাল। সংবর্ধিত দুজনকে ফুল দিয়ে বরণ করে নেন রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য ও অধ্যাপক সন্তোষ হালদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ট্রাস্ট্রের ট্রাস্টি মফিজুল হক ও আকু চৌধুরী, গণজাগরণ মঞ্চের নেতা মাহমুদ হাসান বুলু, সুকুমার দাসসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাধীনতার ৪২ বছর পর বর্তমান সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদান করছেন। বুধবার যে ৫৯ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম এ দু’জন।
